মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Logo

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : আমিনুল হক

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মঙ্গলবার (৪ মার্চ) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।

এসময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারি দুর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।

ইফতারসামগ্রী বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com