শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Logo

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন মেসির কোচ

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো। ফলে আগামী বছর নতুন কোচের অধীনে খেলবে মেসির মায়ামি।

নিজস্ব প্রতিবেদক,

টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার (২২ নভেম্বর) জেরার্ডো মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেয়ার পর দলটির সঙ্গে একটি সফল সময় কাটান মার্টিনো। তিনি লিওনেল মেসি, সের্জিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের সঙ্গে পুনর্মিলিত হন, যাদের তিনি বার্সেলোনায়ও কোচিং করিয়েছিলেন।  

তার অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল, যা যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির প্রথম শিরোপা। এছাড়াও, দলটি ইস্টার্ন কনফারেন্সে উজ্জ্বল পারফরম্যান্স দেখায়, সাপোর্টারস শিল্ড জেতে, সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে এবং ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়।  

তবে, আটলান্টা ইউনাইটেডের কাছে তিন ম্যাচের সিরিজে হেরে প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। এই পরাজয়ের কয়েক দিন পরই জেরার্ডো মার্টিনো তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com