বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Logo

নারায়ণগঞ্জে টিস্যু পেপারের গুদামে ভয়াবহ আগুন

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক,

সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় ওই টিস্যু গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com